বহুল আলোচিত দিল্লির মেডিকেল ছাত্রী গণধর্ষণ ও হত্যার জন্য চারজনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছে দেশটির হাইকোর্ট। এর আগে গত বছরের সেপ্টেম্বরে দ্রুত বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার দেশটির হাইকোর্ট এ রায় ঘোষণা করে। তবে, আসামিদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন মেডিকেল পড়ুয়া এক ছাত্রী। এ ঘটনায় ছয় জন জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। দ্রুত বিচার আদালত ছয়জনের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ডের রায় দেয়। এ ছাড়া, বাকি একজন অপ্রাপ্তবয়স্ক (১৭ বছর) হওয়ায় তার তিন বছরের দণ্ড দেয়া হয়। এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গত বছরের মার্চে কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়।
এখন বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন হলেন- মুকেশ, ভিনয় শর্মা, পাওয়ান ও অক্ষয় ঠাকুর। এখন তাদের সামনে বাকি কেবল আপিল বিভাগের রায়। আপিল বিভাগ যদি এই রায় বহাল রাখে তাহলে তাদের রাষ্ট্রপতির মার্জনার জন্য অপেক্ষা করতে হবে। রাষ্ট্রপতিও যদি ক্ষমা না করেন তাহলে তাদের ঝুলতে হবে ফাঁসিকাষ্ঠে। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
দিল্লির ধর্ষণকারীদের ফাঁসি বহাল