দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসনের মাধ্যমে বরখাস্ত হওয়ায় চরম উত্তেজনা সৃষ্টি হলে এরই মধ্যে পার্ক সমর্থনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। বিক্ষোভে এরই মধ্যে রাজপথ দখল করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সমর্থকরা।
শুক্রবার অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট বরখাস্ত হওয়ায় আদালতের বাহিরে অবস্থানরত সরকার পন্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় পুলিশের সাথে। প্রতিবাদকারীরা পুলিশের বেরিকেড ভাঙ্গার চেষ্টা করে যার ফলে সংঘর্ষ চরম আকার ধারণ করে। সংঘর্ষে এরই মধ্যে দুই জন নিহত হয় এবং অনেকে আহত হয়েছে। নিহতের মধ্যে একজন প্রবীণ আছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।
অভিশংনের রায় দেওয়ার সময় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লি জাং মি জানায়, পার্ক তার ক্ষমতার আমলে সকল প্রকার রাষ্টীয় আইন লঙ্গন করেছে। সংসদে এবং সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও সে তা নাকচ করে এবং পাশাপাশি সত্যকেও গোপন করার চেষ্টা করে। যার কারণে তার বিরুদ্ধে অভিশংসনের এই রায় দিতে বাধ্য হলো আদালত।
দক্ষিণ কোরিয়ার বর্তমান পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে। প্রতিবাদকারীদের এখন একটাই দাবী এই রায় ষড়যন্ত্রমূলক প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে নামানোর জন্য। তারা এই রায় কোনভাবেই মেনে নিবে না বলে জানায় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি।
জেড





