পাকিস্তানের কারাগারে আটক একজন ভারতীয় জেলের মৃত্যু হয়েছে। পাকিস্তানের বন্দর নগরী করাচির ওই কারাগারের একজন কর্মকর্তা বলেছেন, অসুস্থতার কারণে মারা গেছেন ওই ভারতীয় জেলে।
করাচির লান্ধি কারাগারে হাসপাতালে মারা যান ৫০ বছর বয়সী কিষাণ। পাকিস্তানি পানিসীমা লঙ্ঘন করার দায়ে ওই কারাগারে এখনও আটক রয়েছেন আরো প্রায় দেড়শ’ ভারতীয় জেলে।
লান্ধি কারাগারের প্রধান সুনিল শাহ বলেছেন, “ভারতীয় জেলে কিষাণ প্রায় একমাস আগে পেটে ব্যাথা, কাশি ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানাতে পারবো আমরা।”
পরস্পরের পানিসীমা লঙ্ঘনের দায়ে ভারত ও পাকিস্তান প্রতি বছর একে অপরের শত শত জেলে’কে আটক করে। আরব সাগরে দু’দেশের পানিসীমা সঠিকভাবে নির্ধারণ করা হয়নি এবং জেলেদের কাছে সীমান্ত নির্ধারণ করার মতো কোনো প্রযুক্তিও নেই। এ কারণে, প্রায়ই তারা অসাবধানতাবশত পরস্পরের পানিসীমায় ঢুকে পড়েন। আর এই ‘অবৈধ অনুপ্রবেশ’ নিয়ে রাজনীতি করেন দুই দেশের শীর্ষ নেতারা।
হতভাগ্য জেলেদের অনেককেই বহু বছর কারাগারে আটক থাকতে হয় এবং অনেকে আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার পরও বন্দি অবস্থায় রয়েছেন। অবশ্য দু’দেশ কিছুদিন পরপর ‘সদিচ্ছা’র নিদর্শন হিসেবে একে অপরের কিছু কিছু জেলেদের মুক্তি দেয়।
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
আন্তর্জাতিক
পাকিস্তানি কারাগারে ভারতীয় জেলের মৃত্যু
করাচির লান্ধি কারাগারে হাসপাতালে মারা যান ৫০ বছর বয়সী কিষাণ। পাকিস্তানি পানিসীমা লঙ্ঘন করার দায়ে ওই কারাগারে এখনও আটক রয়েছেন আরো প্রায় দেড়শ’ ভারতীয় জেলে।





