ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বিদায়ী মন্ত্রিসভার পরামর্শক্রমে ১৫তম লোকসভা ভেঙ্গে দিলেন। এদিকে নির্বাচন কমিশন ১৬তম লোকসভার নবনির্বাচিত সদস্যদের তালিকা রাষ্ট্রপতির কাছে পেশ করেছে। প্রধান নির্বাচন কমিশনার ভি এস সাম্পাতের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট দলটি রাষ্ট্রপতির কাছে যে তালিকা হস্তান্তর করে তাতে ৫৪৩ পার্লামেন্ট সদস্যের সকলের নাম রয়েছে। রাষ্ট্রপতি ভবনের প্রেস সেক্রেটারি ভেনু রাজামনি জানান, রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করে ১৫তম লোকসভা ভেঙ্গে দেয়ার আদেশে স্বাক্ষর করেন। অবিলম্বে লোকসভা ভেঙ্গে দিতে বিদায়ী মন্ত্রিসভা গতকালের সর্বশেষ বৈঠকে রাষ্ট্রপতিকে পরামর্শ দেয়। সূত্র: বিএসএস [b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]