ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইসমাইল কাওসারি বলেছেন, “ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদেরকে অস্ত্র দিলেই কেবল ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা বন্ধ হবে।”
তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফিলিস্তিনিদেরকে অস্ত্র দেয়ার যে কৌশল ও সামষ্টিক নীতি ঘোষণা করেছেন তাতে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা বন্ধ করতে সাহায্য করবে।
ফিলিস্তিনিরা যাতে ঐক্যবদ্ধভাবে এবং পূর্ণ শক্তি নিয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে সেজন্য পর্যাপ্ত পরিমাণে সামরিক সরঞ্জাম ও অস্ত্রপাতি দিয়ে সাহায্য করা জরুরি।
গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ বিশেষ করে মুসলিম বিশ্বের নীরবতারও তীব্র সমালোচনা করেন ইরানের এ সংসদ সদস্য।
মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের খোতবায় ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, এ মুহূর্তে ফিলিস্তিনিদেরকে যত বেশি সম্ভব অস্ত্র দিয়ে সাহায্য করা আন্তর্জাতিক সমাজ বিশেষ করে মুসলিম বিশ্বের অবশ্য পালনীয় কর্তব্য। (সূত্র: রেডিও তেহরান)
ঢাকা,৩১ জুলাই,টাইমনিউজবিডি.কম,এসআর





