দক্ষিণ চীন সাগরে 'গুপ্তচরগিরির' অভিযোগে মার্কিন ড্রোন আটকের ঘটনায় চীনের ওপর চটেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের এ আচরণকে 'চুরি' বলে আখ্যায়িত করে শনিবার টুইট করেন ট্রাম্প ।
টুইটবার্তায় তিনি বলেন, 'চীনকে বলতে চাই- চুরি করে নিয়ে যাওয়া ড্রোন আমাদের আর দরকার নেই। তোমরাই সেটি রেখে দাও।'
গত বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগর থেকে জলসীমা লংঘন করে অনুসন্ধানের অভিযোগে ড্রোনটি আটক করে চীন । যদিও যুক্তরাষ্ট্রের দাবি,তারা চীনের জলসীমায় প্রবেশ করেনি।আন্তর্জাতিক জলসীমার অংশ থেকে ড্রোনটি আটক করা হয়।
আটককৃত ড্রোনটি চীন ফেরত দেবে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র পিটার কুক । তবে কবে তা ফেরত দেবে তার বিশদ তথ্য দেয়নি চীনা কর্তৃপক্ষ।
নাজিব





