চীনের একটি যুদ্ধজাহাজ ইয়েমেনের এডেন বন্দরে ভিড়েছে। তবে, যুদ্ধ করতে নয়, দেশটিতে অবস্থানরত চীনের কূটনীতিক ও কর্মীদেরকে সরিয়ে নিতেই এই যুদ্ধজাহাজ পাঠিয়েছে দেশটি। রোববার এডেনে এই যুদ্ধজাহাজটি ভিড়ে বলে জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।

গৃহযুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে চলছে চরম অস্থিরতা। শিয়া মিলিশিয়া ও সুন্নী মিলিশিয়া গ্রুপগুলোর মধ্যে সংঘাত যখন চরমে তখন দেশটিতে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব।

গতকাল শনিবার এডেন থেকে কয়েক ডজন বিদেশি কূটনীতিককে নিরাপদে সরিয়ে নেয় সৌদি আরবের নৌবাহিনী। এডেনের নিকটবর্তী এলাকায় এখন শিয়া হুতি মিলিশিয়া ও সুন্নী গ্রুপগুলোর মধ্যে সংঘাত চলছে। আর অন্যদিকে, বিমান থেকে হুতিদের উপর হামলা চালাচ্ছে সৌদি আরব।

এমএ/ইআর