চীন আটককৃত মার্কিন ডুবোযান ফেরত দিচ্ছে বলে শনিবার পেন্টাগন সুত্রে জানানো হয়েছে।দক্ষিণ চীন সাগর থেকে আটককৃত ড্রোনটি কবে ফেরত দেবে তার বেশি কিছু জানায়নি চীন।ড্রোনটি দিয়ে কোন ধরণের গবেষণারকাজ করা হয় তা পরখ করে নিয়ম অনুযায়ি তা ফেরতের কথা ভাবছে দেশটি।
তবে জানাযায়, আলোচিত ড্রোনটি হস্তান্তর বিষয়ে দেশ দুইটির মাঝে একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এ তথ্য নিশ্চিত করেছেন।
চীন গত বৃহস্পতিবার ড্রোনটি দক্ষিণ চীন সাগর থেকে জলসীমা লংঘন করে অনুসন্ধানের অভিযোগে আটক করে । যদিও যুক্তরাষ্ট্রের দাবি,তারা চীনের জলসীমায় প্রবেশ করেনি।আন্তর্জাতিক জলসীমার অংশ থেকে ড্রোনটি আটক করে বলে দাবি করে।
নাজিব





