সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি শিয়া মসজিতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে ৩০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
এক জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে আল কাদিহ গ্রামের ইমাম আলী মসজিদে বড় ধরনের একটি বিষ্ফোরণ হয়েছে।
তিনি জানিয়েছেন আনুমানিক কমপক্ষে ৩০ জনের মানুষ হতাহত হয়েছে। হামলার সময় মসজিদটিতে ১৫০ জনেরও বেশি মানুষ নামাজ আদায় করেছিলেন।
এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
সৌদি আরবের সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগই পূর্বাঞ্চলীয় প্রদেশে বসবাস করেন। মাঝে মাঝে আরো অধিকারের জন্য তারা বিক্ষোভ করেন। কিন্তু এই প্রথম শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটল।
ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের উপর সৌদি জোটের বিমান হামলার পর এই হামলার ঘটনা ঘটল।
এদিকে ইসলামিক স্টেটের (আইএস) হুমকিতে আছে সৌদি আরব। তারা মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ দখল করে নিয়েছে।
জেডআই





