এবারে মসূল দখলকৃত ইরাকে তথা-কথিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র আরও ৫৬০ জন সেনা পাঠাবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বিবিসিকে দেওয়া এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানায়।ইরাকের রাজধানী বাগদাদে আকস্মিক সফরে গিয়ে কার্টার এই ঘোষণা দেন।
নতুন সেনা সদস্যরা যোগ দিলে ইরাকে মার্কিন সেনার সংখ্যা ৪,৬৫০ জনে দাঁড়াবে। এই সেনাদের অধিকাংশই ইরাকি সেনাদের প্রশিক্ষণ এবং পরামর্শ দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন।
কার্টার বলেন, আইএসের শক্তঘাঁটি হিসেবে পরিচিত মসুল উদ্ধারে প্রকৌশল ও যুদ্ধকৌশল বিশেষজ্ঞ এই বাড়তি সেনারা স্থানীয় সেনাদের পরিকল্পনায় সহায়তা করবেন।
নয়া সেনা সদস্যরা কায়ারা বিমান ঘাঁটিতে অবস্থান করবেন। এই ঘাঁটিটি গেল শনিবার আইএস জঙ্গিদের হাত থেকে ইরাকি সরকারি বাহিনী উদ্ধার করেছে।
বিমানঘাঁটিটির অবস্থান মসুলের ৪০ মাইল দক্ষিণে। ইরাকি শহরগুলোর মধ্যে এখন একমাত্র মসুলই আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।
২০১৪ সালের জুনে আইএস ইরাকি সেনাদের তাড়িয়ে মসুল দখল করে নেয়। সিরিয়া ও ইরাকে যে শহরগুলোতে আইএস নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল সেই শহরগুলোর মধ্যে মসুলই সবচে বড়।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ বছর শেষ হওয়ার আগেই আইএসের দখল থেকে মসুল উদ্ধারের অঙ্গীকার করেছেন।
জেড





