এম ফজলুল করীমকে চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এম ফজলুল করীম বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন।

অভিজ্ঞ ও জ্যেষ্ঠ এ রাষ্ট্রদূত ১৯৮৪ সালে বিসিএস ক্যাডার (বৈদেশিক) সার্ভিসে যোগ দেয়ার মাধ্যমে পেশাগতভাবে কূটনৈতিক অঙ্গনে পদচারণা শুরু করেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি, পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার, হংকংয়ে কনস্যুলেট জেনারেল পদে কাজ করেছেন।

এ ছাড়াও তিনি সৌদি আরব, ইতালি এবং জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

এম ফজলুল করীম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে উচ্চতর পড়াশোনা করেন। তিনি আন্তর্জাতিক আইন, উন্নয়ন, শান্তিরক্ষা অভিযান, বাণিজ্যিক বিষয়ে প্রতিনিধিত্ব এবং সমুদ্র আইনসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশ নিয়েছেন।

বিবাহিত জীবনে তিনি দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।

কেএইচ