রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপিস্ক জেলায় বুধবার রাতে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এটি কোনো ড্রোন হামলা নয়।

বিস্ফোরণের পরপরই দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও ১২ কর্মীর সন্ধান মেলেনি।

ঘটনাটিকে কেন্দ্র করে শুক্রবার উরাল অঞ্চলে শোক ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণের কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থা।

এনএইচ