যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা তিনি পাশাপাশি রয়েছে নিজের ব্যবসা তার উপর আবার তিন সন্তানের মা। সব মিলিয়ে প্রাত্যহিক জীবনে নানা ভূমিকায় অবতীর্ণ হতে হয় ইভানকা ট্রাম্পকে।

ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে দুই ছেলে জোসেফ ও থিওডরের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে ইভানকা লিখেছেন, যেসব মায়েরা ঘরের বাইরে কাজ করেন তাদের জন্য ছোট ছোট এই মুহূর্তগুলো অনেক বড় কিছু। ক্যাপশনে নিজের লেখা নতুন বই- উইমেন হু ওয়ার্ক : রিরাইটিং দ্য রুলস ফর সাকসেসের কথাও লিখেছেন তিনি।

পোস্ট করার অল্প সময়ের মধ্যেই ভিডিওটি দেখা হয়েছে ২.৪ মিলিয়ন বারের মতো। ৬ হাজারের বেশি মন্তব্য পড়েছে এতে, শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার।


জেড