রাশিয়ার সোচিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক। কৃষ্ণ সাগর তীরবর্তী পর্যটন নগরী সোচিতে এবার অন্য রকম বোমা হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। এবারের অলিম্পিকে টুথপেস্টে করে বোমা হামলা হতে পারে সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি। খবর আল জাজিরার।
এজন্য সোচিতে গমনকারী সব ফ্লাইটের যাত্রীদের টুথপেস্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখার নির্দেশ দেয়া হয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391675720.jpg[/img]
মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রথম এ সতর্ক বার্তা দেয় এবিসি নিউজ। তবে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ধরনের টুথপেস্ট হামলার ব্যাপারে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। জনসাধারণকেও এ ব্যাপারে এখনো সতর্ক করা হয়নি।
আল জাজিরার সংবাদে জানানো হয়েছে, মার্কিন গোয়েন্দারা বিমানগুলো পরীক্ষা করতে বলেছেন। বিশেষ করে বিমান ছাড়ার আগে যাত্রীদের টুথপেস্ট পরীক্ষা করে দেখার পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা। কেননা টুথপেস্টে করে বিস্ফোরক নিয়ে বিমানের সিটে বসেই বোমা বানিয়ে তা বিস্ফোরণ ঘটানোর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বেশ কয়েকজন মার্কিন রাজনীতিক সোচি অলিম্পিকের নিরাপত্তার ব্যাপারে সংশয় প্রকাশ করলেও প্রেসিডেন্ট ওবামার কোন উদ্বেগ নেই।
উল্লেখ্য, গত ডিসেম্বরে সোচি থেকে ৭০০ কিলোমিটার দূরবর্তী ভলগোগ্রাদ শহরে কয়েকটি আত্মঘাতী হামলায় ৩৪ জন নিহত হন। এই হামলার পরই মূলত সোচি অলিম্পিক নিয়ে আতঙ্ক বেড়ে গেছে। সূত্র: আল জাজিরা
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
সোচি অলিম্পিকে 'টুথপেস্ট বোমা' হামলার আশঙ্কা