ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার নির্বাচনী ইশতেহারে এ ঘোষণা দেন বিজেপির প্রবীণ নেতা মুরলি মনোহর যোশী।
সোমবার নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বিজেপির প্রবীণ নেতা মুরলি মনোহর যোশী নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। যোশী বলেন, এক লাখ লোকের মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষনেতা মুরালী মনোহর জোষী,রাজনাথ সিং, লালকৃঞ্চ আদভানি ও সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।
নিজেদের অসাম্প্রদায়িক দল হিসাবে প্রচার করলেও নির্বাচনী ইশতেহারে তাদের সাম্প্রদায়িক রূপ ফুটে উঠেছে। ইশতেহারে উগ্র হিন্দুত্বের ইস্যুকে একেবারে বাতিল করে দেয়া হয়নি।
ইশতেহারে বলা হয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্যেই অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রামমন্দির প্রতিষ্ঠা করা হবে।
এ ছাড়া বিজেপির ইশতেহারে গ্রামীণ শিক্ষা ও কর্মসংস্থানে জোর দেয়া হয়েছে। বুলেট ট্রেন চালাতে রেলে চতুর্ভুজ প্রকল্পের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। বিদেশ থেকে কালো টাকা ফেরত আনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
প্রতিটি রাজ্যে এইমস তৈরির প্রস্তাব,কর ব্যবস্তার সহজীকরণের প্রতিশ্রুতি। খুচরো ব্যবসা ছাড়া বিদেশী বিনিয়োগ স্বাগত জানানো হয়েছে।
ইশতেহারে অভিন্ন দেওয়ানি বিধির ক্ষেত্রেও সুর নরম করা হয়েছে। সংবিধানের ৩৭০ ধারা সরাসরি বাতিল নয়, তা নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে। নির্বাচনী ইস্তেহারে আট দফা উন্নয়নের মডেল রাখা হয়েছে। নতুন মূল স্লোগান- এক ভারত, শ্রেষ্ঠ ভারত। একইসঙ্গে রাখা হয়েছে সর্বাত্মক উন্নয়নের প্রতিশ্রুতি। খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি দেয়া হবে না বলেই জানিয়ে দেয়া হয়েছে। তবে বিনিয়োগ টানতে কর কাঠামো সংস্কারের আশ্বাস দেয়া হয়েছে।
ক্ষমতাসীন ইউপিএ সরকারকে কটাক্ষ করে ইশতেহারে দেয়া হয়েছে নীতিপঙ্গুত্ব এবং দুর্নীতি দূরীকরণ এবং শাসন ব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতি। বিচারবিভাগীয় ও নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতিও রাখা হয়েছে ইস্তেহারে। সূত্র: দৈনিক জাগরণ
[b]ঢাকা, ০৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
ক্ষমতায় গেলে বাবরি মসজিদের জায়গায় রামমন্দির হবে: বিজেপি
ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার নির্বাচনী ইশতেহারে এ ঘোষণা দেন বিজেপির প্রবীণ নেতা মুরলি মনোহর যোশী। সোমবার নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বিজেপির প্রবীণ নেতা মুরলি মনোহর যোশী নির্বাচনী
সীমান্তে বিএসএফের গুলি বাংলাদেশিদের গুলি করে মারার হুমকি বিজেপি বিধায়কের
বাংলাদেশ-ভারত সীমান্তে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এবং ভারতের কোচবিহারের মেখলীগঞ্জ সীমান্তের সানিয়াজান নদীতে পাথর ও বালু উত্তোলনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে গুলি বা স্টান গ্রেনেড ছুড়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক বিজেপি বিধায়ক বাংলাদেশিদের লক্ষ্য করে উসকানিমূলক মন্তব্য করেছেন এবং গুলি করে হত্যার হুমকি দিয়েছেন।
কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের
পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আসছে বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে। আজানের সময় মাইক বন্ধ, রেড রোডে ঈদের নামাজ বন্ধ এবং গরু কোরবানি বন্ধের পর এবার দাড়ি রাখাতেও বিধিনিষেধ জারি করল বিজেপি সরকার। শিখরা দাড়ি রেখে পুলিশ ও সেনাবাহিনীতে কাজ করতে পারলেও মুসলমানদের ওপর কড়া ফরমান এলো শুভেন্দু অধিকারীর সরকার থেকে।
বিজেপির পশ্চিমবঙ্গে এবার ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আসাম, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের পথেই পা বাড়াল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ওই বিজেপি শাসনাধীন রাজ্যগুলোর মতো এ রাজ্যেও মাদরাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তরুণদের ক্ষোভে নতুন চ্যালেঞ্জে মোদি, চাপ বাড়ছে বিজেপির ওপর
ভারতে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি আন্দোলন নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির সামনে। বেকারত্ব, চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থা নিয়ে ক্ষোভ থেকে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলতে শুরু করেছে।
১৯ বছর পর বিজেপির পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিন
দীর্ঘ প্রায় ১৯ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফিরেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার (৩১ জুলাই) সকালে দিল্লির বাসস্থান থেকে কলকাতার দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।















