ভোট গণনায় অনিয়ম, এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে পাকিস্তানে নির্বাচনের সর্বশেষ প্রকাশিত ফলাফল প্রত্যাখ্যান করেছে প্রধান ৪ রাজনৈতিক দল।

দলগুলোর মধ্যে সবশেষ ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লিগ-নওয়াজসহ পাকিস্তান পিপলস পার্টি, মুত্তাহিদা কওমী মুভমেন্ট এবং আওয়ামী ন্যাশানাল পার্টি রয়েছে।

প্রথম ফলাফল প্রত্যাখ্যান করেন লাহোরে এক সংবাদ সম্মেলনে মুসলিম লীগ-নওয়াজ দলটির প্রধান শাহবাজ শরীফ। তারপর ধারাবাহিকভাবে সবাই প্রত্যাখ্যান করে।

গতকাল গভীর রাতে সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই জনগণ যে রায় দেবে সেটা আমরা মানতে রাজি। কিন্তু আমাদের অভিযোগ জনগণের রায়কে উপেক্ষা করা হয়েছে, যা কখনও মেনে নেয়া যায় না। তাই আমি নির্বাচনের ফলাফল সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট হলেও ফলাফল ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ শাহবাজের। তিনি বলেন, লাহোর থেকে কোনও ফলাফল ঘোষণা হয়নি। দেশের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছি ভোট গণনায়, ভোট গণনার সময় আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

এ অবস্থায় করণীয় সম্পর্কে শাহবাজ বলেন, আমরা বিষয়টি সিইসিকে সঙ্গে সঙ্গে জানিয়েছি। এখন দ্রুতই আমরা নতুন পরিকল্পনা গ্রহণ করব। অন্য রাজনৈতিক দলগুলোও একই অভিযোগ করেছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। তাদের সঙ্গে আলোচনা করে আমরা যথাযথ পরিকল্পনা নিয়ে অগ্রসর হব।

এরপর পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলওয়াল ভুট্টো জারদারি অভিযোগ করেন তাদের এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পাশাপাশি ভোট গণনার সময় পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হয় নি এবং রেজাল্টও তাদের মাধ্যমে হস্তান্তর করা হয় নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনের ফলাফলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সর্বোচ্চ আসনে বিজয়ী হতে যাচ্ছে বলেই প্রাথমিক ফলাফলে জানা গেছে। এ পর্যন্ত গণনায় ১১৪টি আসন পেয়েছে ইমরান

জেড