নতুন বছরের শুরুতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোকে (UNESCO) আনুষ্ঠানিকভাবে ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ও ঈসরাইল।
যদিও ১ বছর আগে ইউনেস্কোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে অসন্তোষ হয়ে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় দুই মিত্র দেশ।
ক্ষমতাধর দুই শক্তির সরে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রেরই সহযোগিতায় শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তৈরি হওয়া ইউনেস্কোর জন্য বড় একটি আঘাত বলে মনে করা হচ্ছে।
সরে যাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয় ২০১৭ সালের অক্টোবরে। কারণ হিসেবে বলা হয় ইউনেস্কো সম্পূর্ণ ইসরাইলের বিরুদ্ধে কাজ করছে।
এর আগে প্যারিস ভিক্তিক সংগঠনটি পূর্ব জেরুজালেমে ইসরাইলের দখদারিত্বের সমালোচনা করে এবং ২০১১ সালে সংস্থাটি ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করে।
যার কারণে ইসরাইল অসন্তুষ্টি এবং ইসরাইলের কারণে যুক্তরাষ্ট্রেরও অসন্তুষ্টি। যুক্তরাষ্ট্র সংস্থাটির সংস্কারের দাবি জানান।
সংস্থাটিকে আর্থিকভাবে সহায়তাকারী অন্যতম দুই দেশ সরে যাওয়ায় অর্থ সংকটে পড়বে বলে ধারণা করা হচ্ছে। যদিও ২০১১ সাল থেকে সংস্থাটিতে কোন প্রকার অর্থায়নে নেই এই দুইটি দেশ। বরং প্রতিশ্রুতিতে থাকা এখনো অনেক টাকাই পরিশোধ করেনি তারা।
জেড





