ডেনমার্কের এক ‘আবিষ্কারকের’ নিজের তৈরি সাবমেরিনে বেড়াতে যাবার পর নিখোঁজ হওয়া এক সুইডিশ মহিলা সাংবাদিকের কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ। এর আগেই তার দেহ উদ্ধার করা হয়েছিল।
কোপেনহাগেনের দক্ষিণে কোগ উপসাগর থেকে ডুবুরিরা সাংবাদিক কিম ওয়ালের মাথা, পা এবং কাপড়চোপড় উদ্ধার করে। 
পুলিশ কর্মকর্তারা বলছেন, এর কাছেই গত ২১শে আগস্ট মিজ ওয়ালের দেহ পাওয়া যায়। কাটা মাথাটিও কিম ওয়ালেরই।
সৌখিন আবিষ্কারক পিটার ম্যাডসেনের সাবমেরিনে বেড়াতে গিয়েছিলেন সাংবাদিক কিম ওয়াল, কারণ তার এ নিয়ে একটি রিপোর্ট লেখার ইচ্ছে ছিল। সেদিনই তাকে সবশেষ জীবিত দেখা গিয়েছিল। মি. ম্যাডসেনের বিরুদ্ধে কিম ওয়ালকে হত্যার অভিযোগ আনা হয়েছে, তবে তিনি তা অস্বীকার করছেন।
তার কথা, সাবমেরিনের গোল দরজায় মাথা ঠুকে যাওয়ায় মিজ ওয়াল মারা গিয়েছিলেন। কিন্তু কাটা মাথাটিতে কোন আঘাতের চিহ্ন পান নি তদন্তকারীরা। বিবিসি।
এমএ