বাংলাদেশসহ বিভিন্ন রাজ্য থেকে আগত অভিবাসীদের ভোটার তালিকায় অনুর্ভূক্ত করার ব্যাপারে অনুসন্ধান চালাতে দিল্লির নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে ভারতীয় আদালত। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এইসব অভিবাসীদের অবৈধভাবে ভোটার করা হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ প্রদান করে।
সত্যবীর সিং নামের এক দিল্লিবাসী এই অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বাংলাদেশসহ বিভিন্ন রাজ্য থেকে আগত অভিবাসীদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিশেষ করে অভ্যন্তরীণ অভিবাসীরা একাধিক রাজ্যে ভোটার হিসেবে নিজেদের নাম অন্তর্ভূক্ত করছে।
তিনি আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সুবিধার্থে স্থানীয় রাজনীতিকরা নিয়ম বহির্ভূত ভাবে এসব অভিবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভূক্ত করছেন।
সত্যবীর গত বছর আদালতে এই অভিযোগে মামলাটি দায়ের করছিলেন। তবে শুনানি শেষে আদলত অভিযোগটি খারিজ করে দেয়।
পরবর্তীতে ওই মামলার রিভিউ পিটিশনের আবেদন জানান তিনি।
বুধবার রিভিউ পিটিশনের শুনানি শেষে আদালত তার অভিযোগ আমলে নিয়ে ৫ এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে ব্যাখা দেয়ার রুল জারি করে।
আগামি ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত নয় দফায় ভারতের ১৬তম লোকসভা আসরের নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: আইএএনএস
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
অভিবাসীদের ভোটার করার বিরুদ্ধে ভারতীয় আদালতের রুল
বাংলাদেশসহ বিভিন্ন রাজ্য থেকে আগত অভিবাসীদের ভোটার তালিকায় অনুর্ভূক্ত করার ব্যাপারে অনুসন্ধান চালাতে দিল্লির নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে ভারতীয় আদালত। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এইসব অভিবাসীদের অবৈধভাবে ভোটার করা হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ প্রদান করে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ
শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
















