থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি মন্দিরে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে মৃত্যের সংখ্যা ১২ বলে জানা গেছে।

বিবিসির ব্যাংকক কার্যালয়ের প্রধান জোনাথন ঘটনাস্থল থেকে জানান, বিপুল সংখ্যক মানুষের দেহ এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। মন্দিরটিতে এখনো আগুন জ্বলতে দেখা গেছে। তিনি বলেন, ব্যাংককের মতো জায়গায় এরকম বোমা হামলার ঘটনা অভূতপূর্ব।

জেআই