চলতি অর্থবছরে অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা করছে চীন। বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ন্যাশনাল পিপলস কংগ্রেসের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আশংকা ব্যক্ত করেন।
গত অর্থবছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। দেশটির অর্থনীতির এই অর্গ্রগতি লক্ষ্য করে অর্থনীতিবিদরা হিসেব কষে জানান, আগামি ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্ব অর্থনীতির শীর্ষস্থান দখল করবে। কিন্তু চলতি বছরের জন্য চীন সরকারের ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘোষণা করায় বিস্মিত হন অনেকেই।
পরবর্তীতে চীন সরকার জানায়, বছরের প্রথম দুই মাসে অর্থনীতিতে স্থবিরতা পরিলক্ষিত হওয়ার প্রেক্ষিতে প্রবৃদ্ধির ক্ষেত্রে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার চীনের আইনসভার বাৎসরিক বৈঠক শেষে বছরের বাকি মাসগুলোতেও এই স্থবিরতা অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেন লি কেকিয়াং।
তিনি জানান, অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রচেষ্টা চালাবে তার সরকার। প্রয়োজনে সরকারি রিজার্ভ কমিয়ে বাজার মুদ্রার সরবরাহের বাড়ানো করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা করছে চীন
চলতি অর্থবছরে অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা করছে চীন। বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ন্যাশনাল পিপলস কংগ্রেসের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আশংকা ব্যক্ত করেন। গত অর্থবছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। দেশটির অর্থনীতির এই অর্গ্রগতি লক্ষ্য করে অর্থনীতিবিদরা হিসেব কষে জানান, আগামি ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্ব অর্থনীতির শীর্ষস্থান দখল করবে।





