দলীয় প্রাইমারি নির্বাচন শেষ হওয়ার আগেই গৃহীত মনোনীত হিসেবে আবির্ভূত হয়েছেন ডেমোক্রেট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ হিলারিকে প্রেসিডেন্ট বারাক ওবামা সমর্থন দেয়ার পর এখন নিশ্চিত আগামী ৮ই নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে হিলারি ও ট্রাম্পের মধ্যে।

ওই নির্বাচনে কাকে মার্কিনিরা প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন সে বিষয়ে এরই মধ্যে শুরু হয়েছে জরিপ। বার্তা সংস্থা রয়টার্স/ ইপসোস জরিপে ডোনাল্ড ট্রাম্পকে শতকরা ১১ ভাগ ভোট পিছনে ফেলেছেন হিলারি ক্লিনটন। এ জরিপ প্রকাশ হয়েছে শুক্রবার।

অনলাইনে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এ জরিপ চালানো হয়। এতে দেখা যায় হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন শতকরা ৪৬ ভাগ ভোটার। ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করছেন শতকরা ৩৪.৮ ভাগ ভোটার। আকি ১৯.২ ভাগ ভোটার দু’জনের কাউকেই সমর্থন করেননি। তবে এক সপ্তাহ আগে হিলারি ক্লিনটনকে যে পরিমাণ ভোটার সমর্থন করেছিলেন এ সপ্তাহে এসে তাতে খুব একটা পরিবর্তন দেখা যায়নি।

মে মাসে দলের সব প্রার্থী মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়ানোর পর ৬৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের ‘গৃহীত মনোনীত’ হিসেবে আবির্ভূত হন। আর মঙ্গলবার ডেমোক্রেটদের ৬টি রাজ্যে প্রাইমারি নির্বাচন হয়। সেখানে ৭৪ বছর বয়সী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে ৪টি রাজ্যে পরাজিত করেন হিলারি ক্লিনটন। বিশেষ করে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সি। এর মধ্য দিয়ে তিনি এখন ২৭৮০টি ডেলিগেটের মালিক। সঙ্গে তাকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ম্যাচাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও দলের অন্য নেতারা।

জেড