অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের দুই কিশোর নিহত হয়েছে। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত একজনের অবস্থা সংকটাপন্ন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, রোববার সকালে রাফাহ শহর থেকে ১৭ বছর বয়সী দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
ইসরাইল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা হামাসের ১৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। শনিবার ইসরাইলি সীমান্তে একটি হাতে তৈরি বোমা বিস্ফোরণে চার সেনা আহত হওয়ার জবাবে তারা এ হামলা চালায়।
গাজা থেকে ইসরাইল পর্যন্ত সম্প্রসারিত টানেলসহ হামাসের অবস্থানগুলোতে অত্যন্ত ছয়টি বড় ধরনের হামলা করেছে ইসরাইল। উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিস, দেইর বালাহ, রাফাহ ও বাইত হানুন শহরে এসব হামলা হয়েছে।
কয়েক দফা টুইটার পোস্ট প্রতিরোধ আন্দোলন হামাস উত্তেজনা বৃদ্ধির জন্য ইসলাইলকে দায়ী করেছে। তারা জানিয়েছে, ফিলিস্তিনি জনগণকে সুরক্ষায় প্রতিরোধ আন্দোলন অব্যাহত থাকবে। আমরা সবসময় শত্রুদের আগ্রাসন রুখে দাঁড়াব।
২০১৪ সালের পর গাজা উপত্যকায় এটিই সবচেয়ে ব্যাপক ইসরাইলি বিমান হামলা। এক মাসেরও বেশি সময় ধরে চলা ওই হামলায় ২২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। খবর আলজাজিরা।
এসএম
আরো পড়ুন....
বিমানে কার্গো পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের





