পঁচিশ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে মিয়ানমার। ৮ নভেম্বর ওই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বুধবার দেশটির একজন জ্যেষ্ঠ নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন।
বুধবার আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেয়া হবে।
এখনো দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ট আসনে রয়েছে সেনাবাহিনীর সমর্থিত দল।
দেশটির সেনা সমর্থিত ক্ষমতাসীন দল ইউএসডিপি এই প্রথমবারের মতো অং সান সূচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তবে দেশটির সংবিধানে পরিবর্তন না আনায় এই নির্বাচনেও প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হতে পারবেন না অং সান সূচী।
২০১০ সাল থেকে সামরিক সরকার শাসিত এই দেশটিতে সংস্কার শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীর পরিবর্তে সেনা সমর্থিত বেসামরিক সরকার দেশ পরিচালনা শুরু করে।
এর আগে ১৯৯০ সালে মিয়ানমারে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। অং সান সু চির নেতৃত্বাধিন দল এনএলডি ওই নির্বাচনে জয়লাভ করে। তবে সু চিকে ক্ষমতায় আসার সুযোগ দেয়নি ক্ষমতাসীন সামরিক জান্তা।
এরপর ২০১০ সালের নির্বাচনে সু চিকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় নির্বাচনটি বর্জন করে এনএলডি।
জেডআই, কেবি





