বাংলাদেশের সাম্প্রতিক ‘সংকটে’ উদ্বেগ জানিয়ে এখানকার পরিস্থিতির ওপর ‘নিবিড়ভাবে’ নজর রাখছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র জন কিরবি এই কথা বলেন।

যুক্তরাষ্ট্র বলেছে, সব নাগরিককে আরো নিরাপদ পরিবেশ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে সহনশীলতা, শান্তি ও বৈচিত্র্য রক্ষায় এদেশের মানুষের যে ঐতিহ্য রয়েছে তা মেনে চলার আহবান জানাচ্ছি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলেছে, আমরা বাংলাদেশের সাম্প্রতিক ‘সংকটে’ আমরা আরো বেশি উদ্বেগ জানাচ্ছি। আমরা তা অব্যাহত রাখছি।

আপনাদের বলার মতো আরো সুনির্দিষ্ট কোনো তত্পরতার তথ্য আমার কাছে নেই। তবে আমি আপনাদের বলতে পারি, আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর রাখছি।

এসএম