ভারত-পাকিস্তান সীমান্তের জম্মু-কাশ্মির এলাকায় সন্ত্রাসী হামলায় ২ বিএসএফ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন।

তবে পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। খবর এনডিটিভি।

বুধবার সৈন্যবাহী একটি গাড়ি বহর লক্ষ করে হামলা চালানো হয়। এ ঘটনার পর সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে।

বিএসএফবাহী একটি গাড়ি জন্মু সীমান্তের সামরুলি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয়। এলাকাটি উধমপুর থেকে ১০ কিলোমিটার দূরে।

এ বিষয়ে জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ টুইট বার্তায় জানিয়েছেন, অনেকদিন পর এই মহাসড়কে হামলা চালানো হয়েছে।

এআই