নিউইয়র্ক কুইন্সের জ্যামাইকায় অবস্থিত জ্যামাইকা এভিনিউয়ের ১৬২ স্ট্রীটে পুলিশের গুলিতে এক পথচারী নারী নিহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
জ্যামাইকা এভিনিউয়ে দায়িত্বপালনরত এক পুলিশ সদস্যের মাথায় উপর্যপুরি ছুরি দিয়ে আঘাত করতে থাকে এক ব্যক্তি। পরে ঐ পুলিশ সদস্য আত্মরক্ষার্থে উক্ত ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী এক নারীর গায়ে লাগে। এতে ঘটনাস্থলে ঐ নারীর মৃত্যু হয়।
জানা যায়, পুলিশ অফিসারদের একটি গ্রুপ রাস্তায় দাঁড়িয়ে ফ্রিল্যান্স ফটোগ্রাফারকে পোজ দিচ্ছিলো ছবি তোলার জন্য। সেই সময় এক ব্যক্তি একটি ধারালো অস্ত্র দিয়ে ঐ পুলিশ অফিসারকে আঘাত করতে থাকে। এসময় আত্মরক্ষার্থে এক পুলিশ অফিসার গুলি করে উক্ত ব্যক্তিকে।
এলাকাবাসী জানান, ধারালো অস্ত্র বহনকারী ব্যক্তিটি তার মেয়ে বন্ধুর সাথে ঝগড়া বিবাদের কারণে পাগলের মতো আচরণ করতে থাকে। যার পরিণামে এই ঘটনাটি ঘটে।
আহত পুলিশ অফিসারটি বর্তমানে জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে আরো কয়েকজন পুলিশ অফিসার আঘাত প্রাপ্ত হয়। তদন্তের জন্য বর্তমানে জ্যামাইকা এভিনিউ এর ঘটনাস্থলটি ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।
কেএইচ





