সুইডেনের একটি স্কুলে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক মুখোশধারী। এতে এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিক্ষার্থী।
বৃহস্পতিবার পশ্চিম সুইডেনের শিল্পশহর হিসেবে পরিচিত ট্রলহ্যাটন শহরের ক্রোনান স্কুলে এ হামলা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
পুলিশ জানিয়েছে, তারা একটি জরুরি ফোন পেয়েছিল। তাদের বলা হয়েছিল, এক মুখোশধারী হাতে ছুরি নিয়ে স্কুলের আঙ্গিনায় প্রবেশ করেছে এবং সে স্কুলের ক্যাফেটারিয়ায় হামলা চালিয়েছে।
সন্দেহভাজন ওই হামলাকারীর বয়স ২০। পুলিশের গুলিতে সে আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করেছে। তবে তার নাম ও হামলার কারণ এখনো জানা যায়নি।
পুলিশের মুখপাত্র থমাস ফাক্সবর্গ বলেন, ‘তরুণদের ওপর হামলা চালানো হয়েছে। এটা খুবই মর্মান্তিক।’(সূত্র: রয়টার্স)
এমকে





