জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের পর মিশরের মুসলিম ব্রাদারহুড এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
গত শুক্রবার দেয়া বিবৃতিতে বিশ্বের সকল স্বাধীনচেতা শক্তিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাদের পক্ষে সরব হবার আহবান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর আমীর, ইসলামিক স্কলার, সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর দণ্ড এবং জামায়াতে ইসলামী ও তাঁর দলের নেতৃবৃন্দকে টার্গেটকরণ এক বড় ধরণের রাজনৈতিক ধৃষ্টতা, যার সাথে যথাযথ আইনী ও সুবিচারের কোন সম্পর্ক নেই। কেননা জামায়াত ইসলামী সর্বদা ভারসাম্যপূর্ণ মধ্যপন্থী চিন্তা লালন করে, আইন পরিপন্থী কোন কর্মকাণ্ডে কখনই জড়িত হয়নি তাঁরা নিজেরাই এই সাক্ষ্যের সুস্পষ্ট প্রমাণ।
বিবৃতিতে আরো বলা হয়, এই ইসলামী শক্তিকে দমন করার জন্য সাজানো কতিপয় মিথ্যা মামলা করা হয়েছে, যার ফলে দলের শত-শত হাজার-হাজার নেতা-কর্মী কারাবরণ করেন ও নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যাদের মাঝে সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামানসহ অনেকে শহীদ হয়েছেন। তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশী কর্তৃপক্ষ তার সিদ্ধান্ত বাস্তবায়নে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিকল্পনার যোগসাজশে ইসলামী সংগঠন ও শক্তিগুলোকে লক্ষ্য বানিয়েছে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেবার এমনকি যা এ অঞ্চল তথা সারা বিশ্ব থেকে ইসলামী অস্তিত্ব নির্মূলের ষড়যন্ত্রের অংশ।
বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত অপরাধের ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এটা ৪৫ বছর আগের ঘটনা। যদি তাদের দ্বারাই এই অপরাধ সংগঠিত হয়ে থাকতো, তাহলে এতো দিন পরে কেন? তারাতো নেতৃত্ব দিয়েছেন, মন্ত্রীত্ব করেছেন। এতে স্পষ্ট এটা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে চলমান যুদ্ধেরই অংশ।
বিবৃতিতে বলা হয়, মুসলিম ব্রাদারহুড বাংলাদেশের জামায়াত ইসলামীর নেতাদের সাথে সংহতি প্রকাশ করছে ও দলের আমীরের বিরুদ্ধে এই অন্যায্য আচরণের নিন্দা জানাচ্ছে। আর সেই সাথে জোর তাকিদ দিয়ে বলছে, ফ্যাসিবাদী ব্যবস্থা ও অত্যাচারী সরকারগুলোর ইসলামী প্রতিরক্ষার প্রথম সারি হিসেবে বিবেচিত মধ্যপন্থী বিশ্ব ইসলামী আন্দোলনসমূহ নির্মূল করার যাবতীয় অপচেষ্টা কোনই কাজে দিবে না এবং আল্লাহর ইচ্ছায় অচিরেই ব্যর্থ হবে।
আমরা বিশ্বের সকল স্বাধীনচেতা শক্তিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাদের পক্ষে সরব হবার আহবান করছি এবং তাদের পক্ষেও যারা বিভিন্ন দেশে নিরাপরাধ বন্দী ও কয়েদী জীবন কাটাচ্ছেন, যাঁদের একমাত্র অপরাধ তাঁরা স্বাধীনতা প্রিয় এবং স্ব-স্ব জাতির মর্যাদা ও মুক্তি চান।
এই ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সামনে তথাকথিত বিশ্বমোড়লদের এহেন লজ্জাজনক নীরবতা নিশ্চয়ই নিজেই একটি অপরাধ, কিন্তু জনগণের ইচ্ছাই শেষ পর্যন্ত বিজয়ী হয় এবং কেউ স্বীকার করুক বা না করুক মহান আল্লাহর ইচ্ছায় ও তাঁর সাহায্যে অচিরেই সারা বিশ্বে মুক্তির পতাকা পত পত করে উড়বে।
এমআইএস





