সেন্ট্রাল নাইজেরিয়ার শহর জোস-এ জোড়া বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত হওয়েছে। একটি রেস্টুরেন্ট ও মসজিদকে লক্ষ্য করে এ হামলা করা হয়।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও জঙ্গি সংগঠন বোকো হারাম এর আগেও ঐ শহরে হামলা করেছে।

হামলাটি করা হয় চলতি রমজান মাসের রোববার ইফতারির ঠিক পরপরেই।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সি বলছে ২৩ জন নিহত হয়েছে একটি রেস্টুরেন্টে এবং বাকি ২১জন নিহত হয়েছে মসজিদে।

আহত হয়েছে ৪৭ জন তবে জরুরি বিভাগ বলছে এই সংখ্যা আরও বাড়তে পারে।

বিবিসির সংবাদদাতা ইশাক খালিদ বলছেন রেস্টুরেন্টের বোমাটি আগেই পুতে রাখা ছিল তবে মসজিদের বোমা হামলাটি ছিল একটি আত্মঘাতী হামলা।

এদিকে নাইজেরিয়ার সেনাবাহিনী বিবিসিকে বলেছে বোকো হারামে সদস্য সন্দেহে যে ১৮০জন আটক করেছিল সেনাবাহিনী তাদেরকে ছেড়ে দিয়েছে তারা।

এমকে