রোববার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মেদভেদেভ এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, মহাকাশ অত্যন্ত জনাকীর্ণ একটি জায়গা। তাই সেখানে সংশ্লিষ্ট দেশগুলোর একে অপরের প্রতি সৌজন্য বজায় রাখা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে মেদভেদেভ বলেন, তিনি আশা করেন আমেরিকানরা বিষয়টি বুঝতে পারছে। অন্যথায় যুক্তরাষ্ট্রের লো-অরবিট স্টারলিংক স্যাটেলাইটগুলো ‘শুকিয়ে যাওয়া ক্রিসমাস ট্রি থেকে ঝুলে থাকা অলঙ্কারের মতো’ নিচে খসে পড়তে পারে।
মেদভেদেভের এই মন্তব্যের আগে শনিবার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ও চীনের যেসব প্রতিষ্ঠান স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরিতে কাজ করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জেলেনস্কির দাবি, রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তি উন্নয়নে চীন সহযোগিতা করছে। তার ধারণা, রাশিয়ার নতুন ‘রাশভেট’ স্যাটেলাইট নেটওয়ার্ক চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে কার্যকর হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার এ ধরনের স্যাটেলাইট সক্ষমতা ইউক্রেনে রুশ বিমান হামলার নির্ভুলতা বাড়াতে পারে। বর্তমানে ইউক্রেনে মস্কোর আকাশপথের অভিযানও জোরদার হচ্ছে।
এদিকে মেদভেদেভের সর্বশেষ হুঁশিয়ারির ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশভিত্তিক প্রযুক্তি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
এস











