রোববার বার্তাসংস্থা নুরনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে একতরফা দাবি এবং প্রক্রিয়া দীর্ঘায়িত করার সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
ইরানের অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকে থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিরসনে ইরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র সেটি গ্রহণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
বিদেশি দূতদের সঙ্গে বৈঠকে আরাঘচি বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের শর্তগুলো স্পষ্টভাবে জানানো হয়েছে। এসব শর্ত যুক্তরাষ্ট্রকে পূরণ করতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা আশা করছেন যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ বেছে নেবে। তবে ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপ নিলে ইরান আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত।
আরাঘচি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র সামরিক সমাধানের পথে এগোলে ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সূত্র: নুরনিউজ
এস











