সিরিয়ার কৌশলগত কালামুন এলাকায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিজয়ে মারাত্মকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। কালামুনের অবস্থান হচ্ছে সিরিয়া ও লেবাননের সীমান্তে।

সম্প্রতি কৌশলগত এ এলাকার ভূখণ্ড দখল করার পর সিরিয়ার সেনাবাহিনী ও হিজুবুল্লাহ যোদ্ধারা পুরো এলাকাকে তাদের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা নিয়েছেন। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরাইল।

লেবাননের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল হিশাম জাবের বলেন, উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-কে সমর্থনের কথা ইসরাইল কখনই অস্বীকার করে নি। এ কারণে সিরিয়ায় সন্ত্রাসীদের বার বার পরাজয়ে ইসরাইলের সরকারি কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তিনি আরো বলেন, সিরিয়া যুদ্ধে অংশ নিয়ে হিজবুল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছে তাতেও ভীত হয়ে পড়েছে তেল আবিব।  রেডিও তেহরান

ইআর