মঙ্গলবার ইসরায়েল সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদির এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।

ইসরায়েলে পৌঁছতেই নজিরবিহীন অর্ভ্যথনা পেলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রটোকল ভেঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ৷

মোদিকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন নেতানিয়াহুর গোটা মন্ত্রিসভা ও বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধিরাও ৷ কিন্তু সকলে চমকে দিয়ে মোদিকে হিন্দিতে নেতানিয়াহু বলেন, ‘আপকা সোয়াগত হ্যায়, মেরে দোস্ত।’ উত্তরে মোদি হিব্রুতে বলেন, ‘শালোম, এখানে এসে আমি খুশি।’

এছাড়াও মোদির প্রথবার ইসরায়েল সফরের জন্য তাঁকে সম্মান জানাতে ইসরায়েলের একটি বিশেষ ফুলের নামকরণ করা হল মোদির নামে।

তেল আভিভের সরকারি সূত্রে জানা গিয়েছে, ক্রিসানথুমান ফুলটি এবার থেকে সারা বিশ্বে পরিচিত হবে ‘‌মোদি’‌ ফুল নামে। ইসরায়েলের সরকারি ট্যুইটে এই কথা জানানো হয়েছে ৷

টুইটে জানানো হয়, ‘মোদিকে সম্মান জানিয়ে ইসরায়েলে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ক্রিসানথুমান ফুল এবার থেকে 'মোদি' নামে জানা যাবে ৷’

নেতানিয়াহুর সঙ্গে ফুলের ফার্ম ডানসিংগারে যান মোদি ৷ লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করে কীভাবে ফুলের চাষ করা হয় সেই বিষয়ে তাদের বিস্তারিত ভাবে জানানো হয় ৷

এদিকে বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধে ৭:৩০ নাগাদ জি-২০ সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশে রওনা হবেন তিনি।

এই জি-২০ সম্মেলনের পাশাপাশি হবে ব্রিকস সম্মেলনও। সেখানেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিয়ংয়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মোদির। সাম্প্রতিক সিকিম-বিবাদের আবহে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জেড