রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে একটি খসড়া প্রস্তাব বিবেচনা করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বুধবার এমন তথ্যই প্রকাশ করেছে এএফপি।
ফ্রান্স ও যুক্তরাজ্যের খসড়া প্রস্তাবে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান বন্ধ এবং তাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।
তবে এতে, মিয়ানমারের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথা নেই। কূটনীতিকরা জানান, খসড়া প্রস্তাবের বিরোধিতা করেছে চীন। বেইজিংয়ের অবস্থান আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবেলা করা হোক।
এদিকে সাম্প্রতিক রোহিঙ্গা সংকট শুরুর পর মিয়ানমার সেনাবাহিনীর কাছে সামরিক সরঞ্জাম বিক্রির অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে।
ফেসবুক পেইজে ইসরাইলের নির্মিত দুটি যুদ্ধ জাহাজ যুক্ত হওয়ার ছবি প্রকাশ করে মিয়ানমার নৌবাহিনী। অভিযোগ অস্বীকার করেছে ইসরাইল।
জেড





