ফেসবুকে জ্যোতির সাথে পরিচয় হয় বিনিতের। চলে কথাবার্তা। এক সময় তা রূপ নেয় ভালোবাসায়। কিন্তু সামনা সামনি দেখা হয়নি তাদের। এভাবেই চলে প্রায় তিন বছর। কিন্তু একদিন বিনিত জানতে পারে তার ভালোবাসার মানুষটি বিবাহিত। শুধু তাই নয় জ্যোতির বয়স তার দ্বিগুন। রাগে ক্ষোভে ফেটে পড়ে বিনিত। একদিন দেখা করতে আসতে বলে জ্যোতিকে। কথাকাটা কাটির এক পর্যায়ে জ্যোতিকে গুলি হত্যার পর আত্মহত্যা করে নিজেও।
শুক্রবার ভারতের উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ২২ বছর বয়সী তরুণ বিনিত সিংয়ের সাথে ফেসবুকে পরিচয় হয় জ্যোতি কোরির। ফেসবুক প্রোফাইলে জ্যোতির আকর্ষণীয় ছবি দেখে পছন্দ হয় বিনিতের। এক সময় এ ভার্চুয়াল বান্ধবীর প্রেমে পড়ে যায় সে। জ্যোতিও সায় দেয় তাতে। কিন্তু কখনও তারা দেখা করে না। এভাকে প্রেম করতে করতে দিব্যি তিন বছর পার করে দেয় তারা। কিন্তু একদিন বিনিত জানতে পারে জ্যোতি তার সাথে প্রতারণা করছে। ফেসবুক প্রোফাইল পিকচারটি জ্যোতির নয়, অন্য কেউ। পরে সে আরো জানতে পারে, জ্যোতি মধ্য বয়সী। বয়স ৪৫ বছর। শুধু তা-ই নয় সে বিবাহিত এবং তিন সন্তানের মা। এতো সব কিছু জানতে পেরে সে ক্ষুদ্ধ হয়। পরে গত শুক্রবার দেখা করতে গিয়ে জ্যোতিকে গুলি করে হত্যা করে সে। পরে নিজেও আত্মহত্যা করে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]
আন্তর্জাতিক
ফেসবুক বান্ধবীকে হত্যার পর আত্মহত্যা
ফেসবুকে জ্যোতির সাথে পরিচয় হয় বিনিতের। চলে কথাবার্তা। এক সময় তা রূপ নেয় ভালোবাসায়। কিন্তু সামনা সামনি দেখা হয়নি তাদের। এভাবেই চলে প্রায় তিন বছর। কিন্তু একদিন বিনিত





