মিশরে পর্যটক বাসে বোম হামলার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৪০ জন নিহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মিশরে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনার (MENA) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গিজা ও উত্তর সিনাই উপত্যকায় এ বিশেষ অভিযান চালানো হয়। যে অঞ্চলটি পুরোটাই মরুভূমি এবং বিভিন্ন সশস্ত্র সংগঠনের আস্তানা হিসেবে পরিচিত।

এর আগে গতকাল শুক্রবার মিশরের গিজা পিরামিড অঞ্চলে রাস্তায় পুতে রাখা বোমা বিস্ফোরণে একটি পর্যটকবাহী বাসের ৩ জন পর্যটক নিহত হয়। পাশাপাশি তাদের গাইডলাইনে থাকা এক মিশরীয় নাগরিকও নিহত হয়। এতে আহত হয় আরও ১১ জন। তবে এ হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করে নি।

গত এক বছরে মিশরে হামলাগুলোর মধ্যে এটিই একমাত্র পর্যটকদের ওপর হামলা।

মিশরে সিনাই উপত্যকায় একটি সশস্ত্র গোষ্ঠি কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারের বিরুদ্ধে যারা ২০১৩ সালের মাঝামাঝিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুডের নেতা প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির উৎখাতের পর সত্রিুয় হতে শুরু করে।

এছাড়া অন্যান্য সশস্ত্র গোষ্ঠি মিশরের রাজধানী কায়রোসহ বিভিন্ন শহরে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। যেখানে তারা টার্গেট করে হামলা চালায় নিরাপত্তা বাহিনী, বিচারক এবং সরকারের বিভ্ন্নি কর্মকর্তাদের ওপর।

সরকারের পক্ষ থেকে বলা হয়, ২০১১ সালের পর থেকে এই সশস্ত্র গোষ্ঠিদের দমনে অগ্রাধিকার ভিক্তিতে তার দেশ কাজ করে যাচ্ছে ।


জেড