দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের একটি বিশাল বোমা শুক্রবার সফলভাবে নিস্ক্রিয় করেছে হংকং পুলিশ। ওই সময়ের এ পর্যন্ত পাওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় বোমা। হংকংয়ের একটি নির্মাণ স্থল থেকে বোমাটি উদ্ধার করা হয়।
এটি উদ্ধার করার সময় ওই এলাকা থেকে দুই হাজার ২০০ লোককে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেয়া হয়।
হংকংয়ের কাছের হ্যাপি ভ্যালি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে নির্মাণ শ্রমিকরা প্রায় ৯০০ কেজি ওজনের এএন-এম৬৬ বোমা উদ্ধার করে। বোমাটি ছিল মার্কিন নৌবাহিনীর। বোমাটির মধ্যে প্রায় ৪৫০ কেজি বিস্ফোরক ছিল জানা গেছে।
পুলিশ মুখপাত্র এএফপিকে বলেন, এটি ছিল হংকং থেকে উদ্ধার হওয়া এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে বড় বোমা।
বোমা বিশেষজ্ঞ দলের এটিকে নিস্ক্রিয় করতে ১৫ ঘন্টা সময় লাগে।
বোমাটি একটি শিখ মন্দির, হোটেল ও আবাসিক এলাকার কাছে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। এসময় জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে সেখান থেকে ২ হাজার ২৬০ জন লোককে সরিয়ে নেয়া হয়। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের ৯'শ কেজি ওজনের বোমা উদ্ধার
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের একটি বিশাল বোমা শুক্রবার সফলভাবে নিস্ক্রিয় করেছে হংকং পুলিশ। ওই সময়ের এ পর্যন্ত পাওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় বোমা। হংকংয়ের একটি নির্মাণ স্থল থেকে বোমাটি উদ্ধার করা হয়।
এনইসির উদ্বেগ ও নিন্দা আমার দেশ-এর প্রেসে বোমা নিক্ষেপ
আমার দেশ-এর প্রেস লক্ষ্য করে বোমা নিক্ষেপ এবং রাস্তায় অবিস্ফোরিত বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটিতে বোমা হামলার হুমকি দিয়ে অজ্ঞাত একটি ই-মেইল পাঠানো হয়েছে।
চলছে নিষ্ক্রিয়ের কাজ পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখানে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের কথা জানিয়েছে সংস্থাটি। ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট বোম্ব নিষ্ক্রিয় কাজ শুরু করেছে।
ইসরাইলের কাছে রেকর্ড পরিমাণ ধ্বংসাত্মক বোমা বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ইসরাইলকে ২ হাজার পাউন্ড ওজনের ৪০ হাজার শক্তিশালী বোমা বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের এই অস্ত্র প্যাকেজ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় একক বোমা বিক্রির চুক্তি হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। খবর এনডিটিভির।
কিমের কাছে ৫৭ পরমাণু বোমা রয়েছে: ট্রাম্প
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের হাতে এত বিপুল পরমাণু অস্ত্র থাকায় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।
















