মালয়েশিয়ায় কুয়ালালামপুর, জোহরবারু, শুনজাইকাপাল সহ আশপাশের এলাকা থেকে ৩০ বাংলাদেশীসহ ১২০ বিদেশীকে আটক করেছে পুলিশ।

রবিবার সকালে তাদের আটক করা হয়।

আইন প্রয়োগ সংস্থার প্রধান মাসরি আব্দুল জানান, বৈধ লাইসেন্স ব্যাতিত ব্যবসা পরিচালনার অপরাধে জোহরবারু ও শুনজাইকাপাল এলাকা থেকে ৪৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ২০ জন ইন্দোনিশিয়ান, ১১ জন বাংলাদেশী, ৮জন ভারতীয়, ৭জন পাকিস্থানী ।

তিনি জানান, আটককৃতদের জোহর বারু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এদের সবাই ১৯ থেকে ৫০ বছর বয়সী।

এছাড়া কুয়ালালামপুর এবং আশ-পাশের এরিয়া থেকে ২৫বাংলাদেশীসহ আরো শতাধিক লোককে গেফতার করা হয়েছে।
এম এ