যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রতি সিদ্ধান্তকে আত্মঘাতী ও কট্টরপন্থী হিসেবে উল্লেখ করেছে মেক্সিকো। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক মেক্সিকান অভিবাসীর আত্মহত্যাকে কেন্দ্র করে এই রকমই মন্তব্য করে মেক্সিকো। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ মেক্সিকান নাগরিকদের বের করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এরপরই যুক্তরাষ্ট্রে থাকা মেক্সিকান নাগরিক গোয়াদালেুপে ওলিভাস ভ্যালেনসিয়া সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।
যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে থাকা ৩০ মিটার উঁচু একটি সেতু থেকে তিনি লাফিয়ে পড়েন। আত্মহত্যার সময় তার হাতে প্লাস্টিকের একটা ব্যাগ ছিল। ভ্যালেনসিয়ার পরিচিতরা বলছেন, তৃতীয়বারের মতো তাকে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো পাঠিয়ে দেওয়া হয়েছিল। এজন্য তিনি বেশ হতাশায় ভুগছিলেন। আর এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন।
২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরই মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর নি হাজার ১৪৫ কিলোমিটার সীমান্ত রয়েছে। অবৈধাভাবে যাতে মেক্সিকানরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারেন সেজন্য সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা দেন ট্রাম্প। সেই সময় থেকেই যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র নেই বা নথিভুক্ত নন এমন অবৈধ অভিবাসীদেরকে ধরতে নতুন করে দিক-নির্দেশনা জারি করেছে। এই ঘোষণায়ও ক্ষুব্ধ হয়েছে মেক্সিকো। যাতে সেখানে বসবাস করা প্রায় সব অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়া যাবে।
এরই প্রতিক্রিয়ায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারায় বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন সীমান্ত নীতি তারা মেনে নেবেন না। কোনো একটি সরকারের নেওয়া একপাক্ষিক সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।জোর করে চাপিয়ে দেওয়া যাবে না আমাদের ওপর।
যুক্তরাষ্ট্রের দাবি, যুক্তরাষ্ট্রে আসা অবৈধ অভিবাসীদের বড় অংশই এসেছে মেক্সিকো থেকে। আর তারাই যুক্তরাষ্ট্রে নানা অপরাধের কর্মকাণ্ড চালোচ্ছে। তাইতো মেক্সিকান অবৈধ অভিবাসীদের স্রোত ঠেকাতে এর আগে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প প্রশাসন এরই মধ্যে সেখানে একটি আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন। যেখানে বলা হয়েছে, অনিবন্ধিত যেকোন অবৈধ অভিবাসী যে দেশেরই হোক না কেন বা যে দেশ থেকেই তারা আসুক না কেন, তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে যদি মেক্সিকানরা থাকেন তাহলে তাদেরও ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
অবৈধ অভিবাসী ঠেকাতে জারি করা নতুন দিক-নির্দেশনায় বলা হয়েছে, অপরাধের রেকর্ড আছে, মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি কিংবা সামাজিক সুবিধা ব্যবস্থার অপব্যবহার করেছে এমন সব অ-নিবন্ধিত অভিবাসীদের দেশটি থেকে বের করে দেওয়া হবে। এছাড়া যারা নিজেদের মিথ্যা পরিচয় দিয়েছে তাদের এবং যাদেরকে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে তাদেরও খুঁজে বের করা হবে। সূত্র: আল-জাজিরা।
জেড





