নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রতি জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল।

জামাইকা বাংলাদেশী ব্যবসায়ী কমিউনিটির ব্যানারে ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে ১১ জুলাই শনিবার এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন শর্শীনার পীর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ। মাহফিল পরিচালনা করেন ফাতেমা গ্রোসারীর অন্যতম স্বত্তাধিকারী ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। এতে বিভিন্ন মিডিয়ার সম্পাদক, সাংবাদিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীসহ শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।                  

ইফতার মাহফিল শেষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশী ব্যবসায়ীরা ব্যবসায়িক সমস্যা সমাধানের পাশাপাশি ক্রেতাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির উপর গুরুত্তারোপ এবং নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা জরুরী বলে মতামত ব্যক্ত করেন। এসময় নাসির আলী খান পল, আবুল ফজল দিদারুল ইসলাম, আজহারুল ইসলাম, বিলাল আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।               

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান, ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন ও বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান জিল্লুসহ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইন্ক নিউইয়র্কের সাবেক সভাপতি কামাল আহমেদ, ফাতেমা ব্রাদার্স ইন্্ক’র চেয়ারম্যান হাজী শামসুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নাসির আলী খান পল ও মোহাম্মদ আনোয়ার হোসেন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার বদরুন্নাহার খান মিতা, আপনার ফার্মেসী’র পরিচালক রেজাউল করীম চৌধুরী, জ্যাকসন হাইটসন বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক’র সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম, জ্যামাইকা ফার্মেসীর স্বত্তাধিকারী ফার্মাসিস্ট মোহাম্মদ কবীর, এক্সিট রিয়েলটির আজহারুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, মান্নান সুপার মার্কেট-এর অন্যতম স্বত্তাধিকারী এ জেড এম বাবুল।

আমেরিকা বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ও ফোর স্টার ইম্পোর্ট এন্ড ডিস্ট্রিবিউশন-এর সভাপতি বিলাল আহমেদ চৌধুরী, কাওরান বাজার সুপার মার্কেটের অন্যতম স্বত্তাধিকারী ইমরান কে বুলু, কেনাকাটার অন্যতম স্বত্তাধিকারী শেখ হায়দার আলী ও ইফজাল আহমেদ চৌধুরী, বাংলাদেশী আমেরিকান নেটওয়ার্কিং এলায়েন্স’র পরিচালক এএফ মিসবাহউজ্জামান, জালালাবাদ এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু প্রমুখ।

ইআর