কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)-এ অন্তর্ভুক্ত সব বিষয় নিয়ে একটি সর্বাত্মক ও স্থায়ী চুক্তি অর্জনের পথ তৈরি করবে বলে তারা আশা করছে।

বিবৃতিতে বলা হয়, আমরা আশা করছি, এই বৈঠকগুলো সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত সব বিষয়কে অন্তর্ভুক্ত করে একটি ব্যাপক ও স্থায়ী চুক্তি সম্পাদনের দিকে এগিয়ে যাবে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারকে আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে।

চুক্তিতে সব ফ্রন্টে শত্রুতা বন্ধ, ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ওপর নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরুদ্ধারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সুইজারল্যান্ডের এই বৈঠককে ওই সমঝোতার বাস্তবায়ন এবং চূড়ান্ত চুক্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : আল জাজিরা

এস