এ জন্যই হয়ত বলে সময় বদলালে কথার মানেটাও কত বদলে যায়। এই যেমন নিখোঁজ এমইএচ ৩৭০ জেট বিমানের চালকের শেষ কথাটা। শেষবার ককপিট থেকে পাইলট রেডিও ট্রান্সমিশনে কন্ট্রোলরুমে বলেছিলেন, অলরাইট, গুডনাইট। ব্যস, সেই শেষবার। এমইএচ ৩৭০ জেট বিমান থেকে আর কোনও শব্দ পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার পাঁচদিন পরে এখনও ঠিক নেই কোনওদিন খোঁজ মিলবে কি না। কিন্তু এটা একপ্রকার নিশ্চিত, ২৩৯ জন মানুষের জীবন-আশা বয়ে নিয়ে যাওয়া বিমানের শেষ কথাটা ভারী ইঙ্গিতবাহী এই সময়।
পাইলটের এই শেষ শব্দ নিয়েই শুরু হয়েছে জল্পনা। পাইলটের এত স্বস্তির একটা বার্তার পর কীভাবে নিখোঁজ হয়ে গেল আস্ত একটা বিমান তা নিয়ে জল্পনার ঝড় উঠেছে।
"Alright, good night'', এই একটা কথা এখন বিমান নিখোঁজ রহস্যে অন্য মাত্রা যোগ করেছে। সূত্র:জিনিউজ
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
`সব ঠিক আছে, শুভ রাত্রি`, নিখোঁজ বিমান চালকের শেষ কথা
শেষবার ককপিট থেকে পাইলট রেডিও ট্রান্সমিশনে কন্ট্রোলরুমে বলেছিলেন, অলরাইট, গুডনাইট। ব্যস, সেই শেষবার।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















