আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে অস্ট্রেলিয়া। খবর বিবিসি।

ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক সামরিক জোটের অংশ অস্ট্রেলিয়া। দেশটির বিমানবাহিনী প্রায় এক বছর ধরে ইরাকে আইএসের অবস্থানে বোমা হামলা চালিয়ে আসছে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী টনি অ্যাবট নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে তাঁর দেশের বিমানবাহিনী ইরাক থেকে সিরিয়ায় হামলা সম্প্রসারিত করবে। ১২ হাজার সিরীয় শরণার্থী গ্রহণের ঘোষণাও দেন তিনি।

এআই