মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬। প্রাথমিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। সুনামির সতর্কতাও জারি হয়নি।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, সাবাহর রাজধানী কোতা কিনাবালু থেকে ৫৪ কিলোমিটার ও রানাউ শহর থেকে ১৯ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।
মালয়েশিয়ায় সাধারণত বড় ধরনের ভূমিকম্প হয় না। দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যমে ভূমিকম্পে সাবাহর ক্ষতিগ্রস্ত রাস্তা, ঘরবাড়ির জানালা ও বিভিন্ন ভবনের চিড় ধরা দেয়ালের ছবি দেওয়া হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: এএফপি।
কেএইচ





