পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওরাকজাই এজেন্সিতে শনিবার এক সংঘর্ষে ২০ উগ্রবাদী এবং নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছে।
এ ছাড়া, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য ছাড়াও অনেক সন্ত্রাসী আহত হয়েছে। হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর পদস্থ কোনও কর্মকর্তা আছেন কিনা তা এখনো নিশ্চিত করা হয় নি।
লোয়ার ওরাকজাইয়ের একটি পুলিশ চেক পয়েন্টে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালালে এই সংঘর্ষ শুরু হয়। হাসপাতাল সূত্র থেকে বলা হয়েছে, কয়েক ঘন্টার এ সংঘর্ষে নিহত সন্ত্রাসীর সংখ্যা আরো বাড়তে পারে।
উত্তর ওয়াজিরিস্তান এবং খাইবার এলাকায় যখন পাকিস্তান সেনাবাহিনী উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তখন এ হামলার ঘটনা ঘটল।
পাকিস্তানের সাতটি আধা-স্বায়ত্তশাসিত এলাকার অন্যতম ওরাকজাইয়ে তালেবানসহ উগ্রপন্থীরা শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছে বলে খবর প্রকাশিত হয়েছে।এ হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে।
ইআর





