ইংরেজি নববর্ষের দিনে ইস্তাম্বুলের নাইটক্লাবে বন্দুক হামলাকারী সম্ভবত চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের। ওই হামলাকারীর অবস্থান এবং হামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী ভেইসি কায়নাক। 

টেলিভিশন চ্যানেল এ হাবেরকে কায়নাক বলেন, তুরস্কে যে অভিযান চলছে শিগগিরই তার ফল পাওয়া যাবে।তিনি আরো বলেন, বন্দুকধারী একাই হামলায় অংশ নিলেও সম্ভবত অন্যান্যরা তাকে সহায়তা করেছে।  

গত শনিবার নতুন বছর উদযাপনের অনুষ্ঠানে ইস্তাম্বুলের নাইটক্লাবে সান্তাক্লজের পোশাক পরিহিত এক বন্দুকধারীর হামলায় অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটে।

রয়টার্স। 

নাজিব