আয়ারল্যান্ডের একটি আদালত এক ব্যক্তিকে দুই হাজার ইউরো জরিমানা করে এক নারীর মোবাইল ফোন চুরি করে তা ব্যবহার করে ফেসবুকে যৌনউত্তেজক বিষয় আপলোড করার অভিযোগে। পুরনো আইন ব্যবহার করে দেওয়া এ শাস্তিকে আয়ারল্যান্ডের প্রথম ‘ফেসবুক রেপ’ বা ‘এফরেপ’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
সে ব্যক্তি তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর তার মোবাইল ফোন চুরি করে। এরপর সে তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইনে নানা আপত্তিকর বিষয় আপলোড করে। যার উদ্দেশ্য ছিল সেই নারীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা।
তবে সম্প্রতি এ ধরনের অভিযোগে শাস্তির মাত্রা অনেকখানি বাড়িয়ে দিয়েছে দেশটির আইনপ্রণেতারা। আর এ ধরনের অভিযোগে শাস্তি হতে পারে ১০ বছর পর্যন্ত জেল।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সম্প্রতি ‘রেভেঞ্জ পর্ন’ বা প্রতিশোধ নেওয়ার জন্য সাবেক সঙ্গীর যৌনতামূলক ছবি প্রকাশ নিষিদ্ধ করে এ ধরনের আইন প্রণয়ন করছে।
ঢাকা, ০৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





