লাতিন আমেরিকার দেশ চিলিতে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ৬.২মাত্রারবলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরীপ সংস্থা ইউএসজিএস।
তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সর্তকতাও।
শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওভালি থেকে ৩০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।
এরআগে গত ১৬ সেপ্টেম্বর দেশটিতে ৮.৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতেরপর দফায় দফায় ভূমিকম্প আঘাত হানে। এরপর সেখানে সুনামি সর্তকতা জারি করাহয়।
ভূমিকম্পের আঘাতে ওই সময় দেশটিতে ১২ জনের প্রাণহানিসহ বেশ কয়েকজন আহত এবং অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয় বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এর ৫দিন পর ২১ সেপ্টেম্বর ফের ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
২০১০ সালে দেশটিতে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫০ লোকের প্রাণহানি হয়।
এমএ





