চীনের ভূগর্ভস্থ প্রায় ৬০ ভাগ পানিই দূষিত। ২০৩টি শহরের মাটির নিচে থাকা এই পানি উত্তোলন করা হলে মানুষ পান করতে পারবে না। একটি জরিপের বরাত দিয়ে সম্প্রতি দেশটির ভূমি ও সম্পদ মন্ত্রণালয় এমন তথ্য প্রকাশ করেছে।
গত বছর একটি জরিপ পরিচালনা করা হয়। এতে দেখা যায়, ভূগর্ভস্থ পানির অধিকাংশই ‌'খুব দূষিত' অথবা 'অপেক্ষাকৃত কম দূষিত'। এই পানি পান করার জন্য ব্যবহার করা যাবে না।
চীনের শিল্প কারখানার বর্জ্যের কারণে ভূগর্ভস্থ পানির পাশাপাশি বাতাস ও মাটি দূষিত হয়ে যাচ্ছে। দেশটির কৃষিজমির এক পঞ্চমাংশই দূষিত। শুধু তাই না, দূষিত কৃষিজমিতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো মানুষের দেহে ক্যান্সার সৃষ্টির কারণ।  
চলতি মাসে চীনের লেনঝু প্রদেশের ট্যাপের পানিতে বিষাক্ত ক্যামিকেল পাওয়া গেছে। এ ঘ্টনার পর জনগণ বলছে, জাতীয় পেট্রোলিয়াম কোম্পানির পাইপলাইন ফুটো হয়ে যাওয়ার কারণে তাদের ট্যাপের পানি দূষিত হয়েছে। সূত্র: ওয়ার্ন্ডবুলেটিন
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি) //টিআই[/b]